প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ । ১১:৩২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর রাউন্ড অব সিক্সটিন এর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।

বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর রাউন্ড অব সিক্সটিন এর সর্বশেষ দুটি বিতর্ক প্রতিযোগিতা ০৪ নভেম্বর ২০২৬ খ্রিঃ (বুধবার) অনুষ্ঠিত হয়।

প্রথম পর্যায়ে মুখোমুখি হয় ত্রিশাল উপজেলা ও ফুলবাড়িয়া উপজেলা এবং দ্বিতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে ফুলপুর উপজেলা ও সদর উপজেলা গভ: ল্যাবরেটরি হাইস্কুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ময়মনসিংহ।

উভয় পর্যায়ে প্রতিযোগী দলগুলোর যুক্তিনির্ভর বক্তব্য, তথ্যসমৃদ্ধ উপস্থাপনা, ক্ষুরধার পাল্টা যুক্তি এবং তাৎক্ষণিক বুদ্ধিমত্তার প্রকাশে পুরো অডিটোরিয়াম হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে প্রথম পর্যায়ে ত্রিশাল উপজেলা এবং দ্বিতীয় পর্যায়ে সদর উপজেলা গভ: ল্যাবরেটরি হাইস্কুল বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য জেলা প্রশাসন, ময়মনসিংহ এর পক্ষ থেকে ছিল আকর্ষণীয় উপহার, যা তাদের অংশগ্রহণকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তোলে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন