প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ । ৭:৪৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, এসআরইউ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাজেদুল ইসলাম সাইদুল (২৬) ও মোঃ মাসুম বিল্লাহ (২৭)।

ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, এসআরইউ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ০১:৫০ ঘটিকায় মিরপুর ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান ও দায়িত্ব পালনকালে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল, কলাবাগান ও তেজগাঁও থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন