প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ । ৬:৩২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন : ডেপুটি স্পিকার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।

সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বামীর মৃত্যুর পর সংসারে নেমে এলো অন্ধকার। ছোট দুটি শিশুর নিষ্পাপ চোখ সব সময়ই বাবাকে খুঁজছে। বাবার হাত থেকে লজেন্স নেয়ার জন্য বাড়ির এদিক ওদিক ছুটোছুটি করছে। কিন্তু তাদের বাবা যে আর বেঁচে নেই এ কথা যেনো মানতেই চাচ্ছেনা শিশুরা।

শিশুদের ভরণ-পোষন আর নিজের সংসারের অন্যান্য খরচ নিয়ে হিমশিম খাচ্ছিলেন স্ত্রী খাজিদা আক্তার। সেইসাথে আছে আলিফ ফকিরের শ্বাশুড়ীর চিকিৎসা সব মিলিয়ে যেন অকুল দরিয়ার ভাসছে সাংবাদিক আলিফ ফকিরের সংসার। খাদিজার সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি যখন হারিয়ে যায় তখন আর কিছুই থাকেনা। এসকল ভাবনা নিয়ে যখন কোন সিদ্ধান্ত নিতে পারছিলেন না তার স্ত্রী, ঠিক তখনই ছায়া হয়ে ওই পরিবারের পাশে দাঁড়ালেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়নার কামাল।

কোমলমতি শিশুদের কথা ভেবে সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী খাদিজা আক্তারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন মানবতার ফেরিওয়ালা নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাজধানীর বেসরকারি হাসপাতাল ল্যাব এইডে নার্স হিসেবে চাকরির ব্যবস্থা করে দিলেন তিনি। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন খাদিজা।

চাকরিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে খাদিজা আক্তার জানান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁর চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। বর্তমানে তিনি দুই সন্তান ও মাকে সঙ্গে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। আপাতত: পরিবারের সদস্যদের নিয়ে সেখানেই থাকবেন।

খাদিজা আক্তার বলেন, ‘ডেপুটি স্পিকার কায়সার কামাল আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, আমার স্বামী মৃত্যুর পরপরই নগদ একলক্ষ টাকা ও পরিবারের সকল সদস্যদের জন্য নতুন কাপড়-চোপড় পাঠিয়েছেন। এখন আমার সন্তানদের কথা ভেবে আমাকে চাকরী দিলেন। আমি গত বৃহস্পতিবার থেকে কাজে যোগ দিয়েছি। দুই সন্তান ও মাকে নিয়ে ঢাকায় এসেছি। আপাতত এখানেই থাকব। তিনি আমাদের সংসারে ঈশ্বরের দূত হিসেবে এলেন। আমরা ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃজ্ঞত।

কালো অন্ধাকার কেটে নতুন সুর্য উদীত হচ্ছে খাদিজার সংসারে। নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে খাদিজা আক্তারের কর্মজীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। নার্স হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় নতুনভাবে জীবন গুছিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের পরিবারের জন্য খাদিজা আক্তারের এই কর্মসংস্থানের সুযোগটি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের পেশাগত জীবন এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে তাঁর। এযেন মানবিকতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন ব্যারিস্টার কায়সার কামাল।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন