প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ । ১১:১২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‎কৃষক শ্রমিক জনতা লীগের সমর্থনপুষ্ট সংগঠন “ছাত্র আন্দোলন” কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক।।

কৃষক শ্রমিক জনতা লীগের সমর্থনপুষ্ট সংগঠন ছাত্র আন্দোলনের ২৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নুর মোহাম্মদ জিহাদ হোসেনকে সভাপতি ও সাব্বির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত ২২ অক্টোবর রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩০ এপ্রিল ২০২৭ পর্যন্ত এ কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

পারভেজের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম দেলোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের মূল লক্ষ্য সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সমাজের উন্নয়নে ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন