প্রকাশের সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ । ১০:৩৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কিসমত সেতু মোড় উদ্বোধন

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৩০ নম্বর ওয়ার্ডের কিসমত এলাকায় শুক্রবার (৩০ অক্টোবর) বাদ আসর আনুষ্ঠানিকভাবে কিসমত সেতু মোড় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিসমত এলাকার শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিসমত ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম মৃধা, ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সদস্য সচিব সোহেল ইসলাম, মুফতি আবদুল্লাহ আল মাসুদ অবসরপ্রাপ্ত শিক্ষক জিন্নাত আলী মাস্টার উপস্থাপানা করেন রবিউল ইসলাম রবি ও মোহাম্মদ নাসিমসহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, যেহেতু সেতুটি কিসমত এলাকার ওপর দিয়ে নির্মিত হয়েছে, তাই সেতুটির নাম ‘কিসমত সেতু’ করার দাবি জানান। একই সঙ্গে ‘রহমতপুর সেতু’ নামের পরিবর্তে ‘কিসমত সেতু’ এবং সংলগ্ন মোড়টির নাম ‘কিসমত মোড়’ করার আহ্বান জানান তাঁরা।

কিসমত এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, স্থানীয় পরিচিতি ও ঐতিহ্যকে সমুন্নত রাখার প্রত্যয়ে কিসমত সেতু ও কিসমত মোড়কে ঘিরে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন কাউসার আল মামুন সজীব, আলাল উদ্দিন, মাহবুবুল ইসলাম. মিঠুন ও সামিদুলসহ কিসমত এলাকার উদ্যোগী ব্যক্তিবর্গ।

এ সময় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন