প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ । ৬:৪৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

‎বিদ্যুৎ সংকটের জন্য আওয়ামী লীগকে দায়ী করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।

দেশের বিদ্যুৎ খাতের সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন সিদ্ধান্ত ও দুর্বল পরিকল্পনাকে দায়ী করে ময়মনসিংহ নগরীতে লিফলেট বিতরণ করেছে মহানগর ছাত্রদল।

‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর বড় বাজারসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

‎ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়ের নেতৃত্বে লিফলেট বিতরণে অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক আল মো. রাফসান সামি, সাংগঠনিক সম্পাদক সাদ আকন্দ সাব্বিরসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিতরণ করা লিফলেটে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, জ্বালানি সংকট, বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ, আর্থিক ব্যবস্থাপনা ও লোডশেডিংয়ের বিষয়গুলো তুলে ধরা হয়। এতে দাবি করা হয়, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও জ্বালানি ও অর্থসংকটের কারণে সেই সক্ষমতার পূর্ণ ব্যবহার করা যাচ্ছে না।

‎লিফলেটে আরও বলা হয়, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, ডলার সংকট এবং বিদ্যুৎ খাতের বকেয়া পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও ব্যয়ের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হয়।

‎লিফলেট বিতরণের মাধ্যমে বিদ্যুৎ খাতের সংকট সম্পর্কে গুপ্তরা বিভিন্নভাবে সরকার বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তাই সকলকে সচেতন থাকার আহবান জানান মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।

‎

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন