প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ । ৬:৪২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সমাজকল্যাণ মন্ত্রী ও শিক্ষা বিষয়ক কমিটির নেতৃবৃন্দকে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ফুলের শুভেচ্ছা

জহির রায়হান, ময়মনসিংহ।।

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটি, ঢাকা, জেলা ও বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সাথে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট ঢাকা’র মহাসচিব জাকিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব সম্মানিত অতিথিদের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি ঢাকা’র সভাপতি ইলিয়াস রাজ, ময়মনসিংহ বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন ভূঁইয়া, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ সরকার, নারী বিষয়ক সম্পাদক ইশরাত জাহান, ধর্ম বিষয়ক সম্পাদক শামছুল হক খান, প্রচার সম্পাদক কুলসুমা জান্নাত জুই, সেলিনা আক্তার, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা, আইয়ুব আলী, ফারুক হোসেন, তাপস চন্দ্র, নাজমুল হোসেন, পলাশ চন্দ্র, সানজিদা ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির মূল দাবি বাস্তবায়নে সারাদেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একটাই মূল ও ন্যায্য দাবি, চলমান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পত্র জারির মাধ্যমে ডিসি মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে এই বিদ্যালয়গুলোর দ্রুত সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করা। এই যৌক্তিক দাবি আদায়ের লক্ষে ইতিপূর্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দেশের প্রতিটি জেলা ও বিভাগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সর্বোপরি, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অধিকার আদায়ের এই লড়াইয়ে ঢাকা জাতীয় প্রেস ক্লাব চত্বরে টানা ৪৭ দিন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান শিক্ষক-কর্মচারীরা।

সে সময় দেশের জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও এই ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন। এখন প্রতিবন্ধী-বান্ধব বর্তমান সরকারের কাছে সেই প্রতিশ্রুত দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারির জোর দাবি জানাচ্ছি।

এ সময় মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রতিবন্ধী শিক্ষার বিস্তার, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বিক বিকাশ এবং এ খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা ও বিভাগ থেকে আসা সমন্বয়ক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন