প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ । ৯:১৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে সাংবাদিকের মায়ের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়ার আবেদন

‎ময়মনসিংহ প্রতিনিধি।।

‎ময়মনসিংহে সাংবাদিকের মায়ের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়ার আবেন করেছেন। দৈনিক স্বাধীনদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সেলিম সাজ্জাদের মা দীর্ঘদিন ধরে গলার টনসিলের তীব্র যন্ত্রণায় ভুগছেন। বয়স বেশি হওয়ায় অপারেশন নিয়ে অনিশ্চয়তা থাকলেও মহান আল্লাহর অশেষ রহমতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অপারেশন করতে সম্মতি দিয়েছেন।
‎
‎তার মায়ের অপারেশন যেন সফল হয় এবং তিনি দ্রুত সুস্থ হয়ে পরিবারের মাঝে ফিরে আসতে পারেন—এ জন্য সাংবাদিক সেলিম সাজ্জাদ দেশবাসীসহ সকলের কাছে দোয়ার দরখাস্ত করেছেন।
‎মহান আল্লাহ যেন সাংবাদিক সেলিম সাজ্জাদের মায়ের অপারেশন সফল করে তাঁকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সুস্থভাবে তাঁর পরিবার ও সন্তানের বুকে ফিরিয়ে আসে। মহান আল্লাহ যেন তাঁকে নেক হায়াত, সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।
আমিন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন