ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও তিনজনকে মারধরের অভিযোগে শাহিন মীর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগকারী পরিবার জানিয়েছে।
এর আগে মারধরের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় শাহীন মীরসহ ৪ জনের নাম উল্লেখ করে মামলা রুজু হয়। যার নং-৭৩ তারিখ ১৬/১০/২৬ইং।
গত ২৫ অক্টোবর দিবাগত রাতে পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসআই রুহুল আমীন এর নেতৃত্বে শম্ভুগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিজস্ব প্রতিবেদক।।