প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ । ১১:১৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর সফরের ছবি নিয়ে আপত্তিকর মন্তব্য: এসআরবি-৫-এর অভিযানে আটক একজন

স্টাফ রিপোর্টার।।
রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফরের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৫-এর একটি আভিযানিক দল।
এসআরবি-৫ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ওই ছবিতে আপত্তিকর মন্তব্য করা হয়। এ ঘটনায় মন্তব্যকারীর পরিচয় শনাক্তে চন্দ্রিমা থানা পুলিশ, এসআরবি, ডিবি, সিটিএসবি ও সিআরটি কাজ শুরু করে।
পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় শনাক্তের পর তার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, আবু বক্কর সিদ্দিক তার মামার বাড়িতে অবস্থান করছেন। এরই ধারাবাহিকতায় বুধবার (২১ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী জেলার পবা থানাধীন পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় তার মামা মো. আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে এসআরবি-৫-এর একটি দল।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন