প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ । ৫:৫৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন

সেলিম মিয়া।।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে দুর্গাপূজার পুণ্যলগ্নে, বিজয়া দশমীর বিসর্জন শোভাযাত্রায় ময়মনসিংহ জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা বলয় নিশ্চিত করেছে এবং উৎসবের শুরু থেকেই শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে জেলা পুলিশ। সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা সুনিশ্চিত করতে সার্বক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ বিজয়া দশমী বিসর্জন উপলক্ষে ২১ অক্টোবর ২০২৬ খ্রিঃ (বুধবার) ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি এলাকায় আয়োজিত বিজয়ার শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সংসদ সদস্য, ময়মনসিংহ-৪ (সদর), মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ, মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ। এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁরা শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির আবহে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন। বিজয়ার এই আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার এক অনন্য উপলক্ষ হয়ে ওঠে।

সম্মানিত পুলিশ সুপার উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ণাঢ্য রেলির সাথে শোভাযাত্রায় সংহতি প্রকাশ করেন এবং পরবর্তীতে বিসর্জন ঘাট এলাকা ও নদীতে নৌকা দিয়ে ঘুরে ঘুরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কাঁচারী ঘাট এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে কঠোর তদারকি নিশ্চিত করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের নিরাপত্তা বিধানকল্পে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের, জেলা পুলিশের ও এসআরবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন