প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ । ৪:০৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ভিডিও ভাইরাল

‎গৌরীপুর ও ময়মনসিংহ প্রতিনিধি।।

‎ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের পালুহাটি বাজারসংলগ্ন নেত্রকোনা–গৌরীপুর–ঈশ্বরগঞ্জ সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
‎
‎প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিওর তথ্য অনুযায়ী, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা এবং ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আলা আমিনের নামসংবলিত ব্যানারে মিছিলটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান রাফি।
‎
‎মিছিলে ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকর্মীকে দেখা যায়। তাঁদের মধ্যে অন্তর মোল্লা, সিফাত খান পাঠান, ইলাদ, মাশফিক ও অনিকের নাম জানা গেছে।
‎
‎মিছিল-পরবর্তী বক্তব্যে নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া রায় ও দায়ের করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।
‎
‎এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “ভিডিওটি আমরা দেখেছি এবং এ বিষয়ে খোঁজখবর নিয়েছি। এর আগেও প্রায় ছয় মাস আগে এই সড়কে একটি মিছিল হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুরোনো নাকি নতুন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভিডিওতে কুয়াশার কারণে স্পষ্টভাবে  বোঝা যাচ্ছে না। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
‎

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন