প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ১:৩৭ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ৪০ শতাংশ জমির ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, প্রাণনাশের হুমকি

নাজমুল হাসান।।

ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন চর নিলক্ষীয়া ইউনিয়নের মোদারপুর গ্রামে ৪০ শতাংশ জমির ধানক্ষেতে আগাছা নিধনের বিষ প্রয়োগ করে ফসল নষ্ট এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. ইব্রাহীমের বিরুদ্ধে। এ ঘটনায় মো. আব্দুল কাদির (৩৭) নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মো. আব্দুল কাদির মোদারপুর গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, প্রতিবেশী মো. ইব্রাহীমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে অভিযুক্ত ব্যক্তি তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।

লিখিত অভিযোগে বলা হয়, গত ২ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে অভিযুক্ত ব্যক্তি তাঁর রোপণ করা ৪০ শতাংশ জমির ধানক্ষেতে আগাছা নিধনের বিষ প্রয়োগ করেন। এতে জমির সব ধানগাছ নষ্ট হয়ে যায় বলে দাবি করেন অভিযোগকারী। এতে তাঁর আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও জানান, ঘটনার পর বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়। তাঁরা অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়ভাবে সালিশে উপস্থিত হতে বললেও তিনি সালিশ মানতে রাজি হননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া গত ৩ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টার দিকে অভিযুক্ত ব্যক্তি তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন আব্দুল কাদির। অভিযোগ অনুযায়ী, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে কিংবা থানায় মামলা করলে তাঁকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। পাশাপাশি অজ্ঞাতনামা লোকজন দিয়ে তাঁর ও তাঁর পরিবারের ক্ষতি করা এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে আব্দুল কাদির বলেন, পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা আশিক জানান মাঠ পর্যায়ে গিয়ে ধানের ক্ষেত দেখেছি অফিস কে অবগত করেছি যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে

এবিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন