প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ১:২৮ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সভাপতি মীর বাবুল সম্পাদক আলমগীর হোসেন

নিজস্ব প্রতিবেদক।।

‎বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মীর বাবুল, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক জোনায়েদ আহমেদকে সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন।

‎গত (১৯ অক্টোবর) বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান এ কমিটি প্রকাশ করেন।

‎‎সভাপতি মীর বাবুল ভোরের আকাশ পত্রিকা ময়মনসিংহ ব্যুরো, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন নিউজ ২১ বাংলা টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক জোনায়েদ আহমেদ দৈনিক নাগরিক ভাবনা’র ময়মনসিংহ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

‎কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের উপর আস্থা রেখে সংগঠনের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তা আমরা সাংবাদিকদের কল্যাণে কাজে লাগাতে চাই। সাংবাদিকতায় ঐক্যবদ্ধ’র কোন বিকল্প নেই। আমরা দেশ ও মানুষের কল্যাণে বাংলাদেশ প্রেসক্লাবকে এগিয়ে নিতে চাই।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন