শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ সদরে ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করছেন ময়মনসিংহ মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান রাসেল।
পূজার উৎসবমুখর পরিবেশে তিনি বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখছেন এবং পূজার আয়োজনের সার্বিক খোঁজখবর নিচ্ছেন।
পরিদর্শনকালে মাহমুদুল হাসান রাসেল পূজামণ্ডপের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি তাঁদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
তাঁর এ উদ্যোগে পূজামণ্ডপগুলোর আয়োজকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এ সময়ে বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে আয়োজকদের সঙ্গে মতবিনিময় এবং তাঁদের পাশে দাঁড়ানোর মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা তুলে ধরছেন রাসেল।
স্থানীয় পর্যায়ে প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে পূজার আয়োজন ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন তিনি।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি, সহাবস্থান ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে উৎসব উদযাপনের প্রত্যাশা তাঁর এ কার্যক্রমে প্রতিফলিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক।।