প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ । ১১:৫৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন

সেলিম মিয়া।।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে ময়মনসিংহ জেলার গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ ১৯ অক্টোবর সোমবার সরেজমিনে পরিদর্শন ও মতবিনিময় করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল্-মামুন ।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং পূজামন্ডপে সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করেন। এ সময় পূজার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পূজা উদযাপন নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে পূজা উদযাপন কমিটি ও নিরাপত্তা সহায়তা কমিটির সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও ও পাগলা থানার অফিসার ইনচার্জসহ গফরগাঁও ও পাগলা থানার পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন