প্রকাশের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ । ১১:১৮ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

‎ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, শিশুদের উপহার বিতরণ

‎ময়মনসিংহ প্রতিনিধি।।

 শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
‎
‎শনিবার (১৭ অক্টোবর) তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
‎
‎পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে।
‎
‎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
‎
‎এ সময় পুলিশ সুপার পূজামণ্ডপে উপস্থিত শিশুদের মাঝে উপহার বিতরণ করেন। তাঁর এ উদ্যোগে শিশুদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
‎
‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ, সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সদস্য এবং সাংবাদিকবৃন্দ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন