প্রকাশের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ । ১১:১৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ইউএনও’র

নিজস্ব প্রতিবেদক।।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।

‎

‎শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।

‎

‎পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও পূজা উদযাপনের প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় পূজামণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তাঁরা এবং সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনের বিষয়ে খোঁজখবর নেন।

‎

‎পূজামণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় উৎসবের আনন্দ যেন নির্বিঘ্নে সবার মধ্যে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন