প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ । ২:৩৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ ময়মনসিংহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ

সেলিম মিয়া।।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে ১৫ অক্টোবর ২০২৬ খ্রিঃ (বৃহস্পতিবার) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে পুলিশ, এসআরবি ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং পূজা উদযাপন নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক সম্প্রীতি ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য অটুট রেখে সবার অংশগ্রহণে উৎসবকে নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন