প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ । ৭:৩৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, মামলা ৪২

স্টাফ রিপোর্টার।।

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪২ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৪ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৯২ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ১৯৬ জন, মিরপুর বিভাগ ২৬৩ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৪০ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি দেশীয় ওয়ান শুটারগান, ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১টি কলকী, ১৭০ পিস ইয়াবা, ৬১০০ পিস ট্যাপেন্টাডল, ১৪৯ ক্যান বিয়ার, ১টি মোটরসাইকেল, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, ১.৫ আনা ওজনের ১টি স্বর্ণের কানের দুল, ৯টি মোবাইল ফোন, নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা ও ১জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন