প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ । ৩:০৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, মামলা ৪২

স্টাফ রিপোর্টার।।

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪২ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৫৬ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১৭৫ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪৫ জন ও সিটিটিসি ৩ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৯ কেজি গাঁজা, ৬২২০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ২ বোতল বিদেশি মদ, বিস্ফোরিত ককটেলের টুকরা ও প্যারেক, ১৪ টি মোবাইল ফোন, নগদ ১৬ হাজার ২৮০ টাকা ও ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন