প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ । ২:৫৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

গুলশান সোসাইটি অফিসে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার ৩

সেলিম মিয়া।।

রাজধানীর গুলশান আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজকে কেন্দ্র করে গুলশান সোসাইটি অফিসে অনধিকার প্রবেশ, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আনোয়ার (৩০) ২। মোঃ নাজমুল (২৫) ও ৩। মোঃ জিদান মিয়া (১৯)।

গুলশান থানা সূত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যাদেশের ভিত্তিতে গুলশান সোসাইটি গুলশান আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজ করে আসছে। সম্প্রতি মাহাবুব ও রবিন গ্রুপের পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি সোসাইটির নিয়োগপ্রাপ্ত কর্মীদের হুমকি দিয়ে আসছিলেন। পাশাপাশি ‘রুবি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের লিফলেট বিতরণ করে বর্জ্য অপসারণের টাকা তাদের দিতে হবে বলে দাবি করেন তারা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৩:৩০ ঘটিকায় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি গুলশান সোসাইটি অফিসে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় প্রতি মাসে ৫০ লাখ টাকা দেওয়ার দাবি করে।

গুলশান থানা সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় গুলশান থানা পুলিশের একটি টিম তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় খিলক্ষেত থানাধীন আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান তাদেরকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গুলশান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন