প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ । ১০:৪৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মমেক হাসপাতালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৭

নিজস্ব প্রতিবেদক।।

‎ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণও রয়েছেন। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৭ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৭ জন।
‎
‎শুক্রবার (৯ অক্টোবর) হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১২৭ জন রোগী ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে ৮৮ জন পুরুষ, ২৮ জন নারী ও ১১ জন শিশু। পুরুষ ও নারী রোগীদের মধ্যে দুজন আইসিইউতে চিকিৎসাধীন।
‎
‎চলতি বছর এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৫১২ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ জন।
‎
‎হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের নান্দাইলের ১৮ বছর বয়সী মিনহাজ, ফুলবাড়িয়ার ৬৫ বছর বয়সী হারিছা বেগম এবং টাঙ্গাইলের ধনবাড়ীর ৪৫ বছর বয়সী মরিয়ম। তাঁদের মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে যথাক্রমে ডেঙ্গুজনিত জটিলতা ও রক্তক্ষরণজনিত সমস্যা এবং ডেঙ্গুর সঙ্গে ইস্কেমিক স্ট্রোকের কথা উল্লেখ করা হয়েছে।
‎
‎ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু জটিলতা দেখা দিলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। তাই জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন