প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ । ৯:০৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে শারদীয়পুজা উপলক্ষে পুলিশের মতবিনিময়

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দুর্গাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া। অন্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপি‘র সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক হারেজ গণি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শুভেন্দু সরকার পিন্টু, সদস্য সচিব বিদুৎ সরকার সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, দুর্গাপুরে এবার মোট ৫৯টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী পুলিশ, সাদা পোশাকে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি খন্দাকার শাকের আহমেদ।

এছাড়া প্রতিবছরের ন্যায় উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগন বিভিন্ন গ্রুপ করে মন্ডপ পাহারা দিবেন মর্মে জানিয়েছেন বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন