প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ । ৮:৪৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আজ ভবন অনুমোদন করবেন, মউক চেয়ারম্যান

ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার বলেন, সরকার নির্দেশিত ভবন নির্মাণের সকল নীতিমালা অনুসরণ করে বিসি কমিটির সভা শেষে প্রথমবারের মতো আজ মঙ্গলবার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ভবন অনুমোদন দিবে। এর মাধ্যমে আমরা চেষ্টা করবো দীর্ঘ সময়ে অপরিকল্পিত নগরায়নে নোংরা শহরে পরিনত হওয়া ময়মনসিংহকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসাবে গড়তে। এজন্য সকল পর্যায়ের অংশিজনদের সহযোগিতা প্রত্যাশা করছি।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ এবং গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে ‘সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ শ্লোগানে বিশ^ বসতি দিবস উপলক্ষ্যে একটি বর্নাঢ্য র‌্যালী নগরীর কাচিঝুলি এলাকার প্রধান সড়কে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (বিভাগীয়) সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, সিটি করপোরেশন এবং উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সুন্দর, পরিকল্পিত, বসবাসযোগ্য নগরী গড়বেন, এটাই আমাদের প্রত্যাশা। ময়মনসিংহকে নতুন করে সাজিয়ে সুন্দর একটি নগরী আমরা নতুন প্রজন্মকে উপহার দিতে চাই। মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে চাই। এলক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হোন, সফলতা আসবেই।
সভায় ময়মনসিংহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো: গোলাম মাছুম প্রধান, তথ্য পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ, ব্যবসায়ি নেতা মনসুর আলম চন্দন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুকু, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা, সুপরিকল্পিত নগরায়ণ ও সসুশৃঙ্খল ভূমি ব্যবহারের মাধ্যমে বসতি স্থাপনের বিস্তর আলোকপাত করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন