প্রকাশের সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ । ১২:৪১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ নগরীর নওমহল প্রাইমারি স্কুলে মাদকবিরোধী আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক।।

‎‎ময়মনসিংহ নগরীর নওমহল প্রাইমারি স্কুল মাঠে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নওমহল ইয়ূথ ক্লাব ও এলাকাবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
(০৩ অক্টোবর২০২৬) ‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। সভায় সভাপতিত্ব করেন নওমহল ইয়ূথ ক্লাবের সভাপতি খন্দকার মাহমুদুর রহমান পাভেল।
‎
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
‎
‎খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা গেলে তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
‎
‎আরও বলেন মাদকমুক্ত সমাজ গড়তে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
‎
‎আমরা আপনাদেরকে সকল বিষয়ে সাহায্য সহযোগিতা করবো
‎
‎
‎আয়োজকদের উদ্দেশ্য হলো তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং এলাকায় সামাজিক সচেতনতা বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে তরুণদের খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
‎
‎
‎অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ইয়ূথ ক্লাবের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন