প্রকাশের সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ । ৭:০৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯

সেলিম মিয়া।।

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৭৯ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪২ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, মিরপুর বিভাগ ১১৮ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গোয়েন্দা বিভাগ ৫ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ২টি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ১টি এসএসডি কার্ড ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন