প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:২৭ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইয়াকুব হোসাইন রাজিব (২৬), ২। আরাফাত মিয়া (২২), ৩। রিফাত হাওলাদার (১৯), ৪। মোঃ হৃদয় (২১), ৫। ফাহিম (১৯), ৬। রাজিব হোসেন রানা (২৪), ৭। মোঃ ফিরোজ (২৬), ৮। আরিফ হোসেন (২৮), ৯। আবদুল্লাহ আল আমান (১৯), ১০। মোঃ আবদুল্লাহ আল নোমান (২১), ১১। সোহানুর হোসেন শাহীন (২২), ১২। মোঃ হাসিব (১৯), ১৩। ফারজানা (২১), ১৪। মোঃ হাসিব মিয়া (২৩) ও ১৫। ওমর ফারুক।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৫:৩০ ঘটিকায় নাশকতার পরিকল্পনা করার সময় উত্তরা পশ্চিম থানার ০৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে গ্রেফতারকৃতরা ওই বাসায় সমবেত হয়েছিলো।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন