প্রকাশের সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:০১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীয়ায় ফুলখড়ির উদ্যোগে তালবীজ রোপণ

মো হেলাল উদ্দিন উজ্জ্বল ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধ।।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ফুলখড়ি ২২তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত মোকাবিলায় তাল বীজ রোপণ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেশরগঞ্জ পাটিরা সড়কের কালাদহ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কালাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক নূরুল ইসলাম খান, প্রেসক্লাবের সহ সভাপতি আবুল কালাম ও চৌরাস্তা বাজার কমিটির সভাপতি আব্দুল হালিম সহ অন্যান্যরা। তারা বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে পরিবেশ রক্ষায় এ কর্মসূচী ভূমিকা রাখবে। পাশাপাশি সাপ্তাহিক ফুলখড়ির মহৎ এ উদ্যোগ বাস্তবায়নের জন্য পত্রিকা কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক আশরাফ উজ্জামান খান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান, বার্তা সম্পাদক আল আমিন, সহ বার্তা সম্পাদক এস এম গোলাম ফারুক আকন্দ, স্টাফ রিপোর্টার হেলাল উদ্দিন উজ্জ্বল, প্রেসক্লাবের সদস্য মুবারক হোসাইন, হাসান মাহমুদ সেলিম, ড. জাহাঙ্গীর আলম, দাওসা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও শিক্ষার্থী রিফাত আহমেদ রিজভী প্রমুখ।

উল্লেখ্য, এর আগে গতবছর একই সড়কের পাশে ১৫ শতাধিক তালবীজ বপন করে ফুলখড়ি পরিবার। এ বছরের চলমান কার্যক্রমে সড়কের দুই ধারে ৬ শতাধিক বীজ রোপণ করা হবে বলে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন