ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, আসামি গ্রেপ্তার, মামলার তদন্ত ও সার্বিক পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেছেন বলে জানা গেছে।
দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকর পদক্ষেপের মাধ্যমে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করেছেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন। জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম আরও জোরদার হবে।

সেলিম মিয়া।।