প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:২২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি 

সেলিম মিয়া।।
নেত্রকোণার ঐতিহ্যবাহী মুক্তারপাড়া মাঠে জেলা পুলিশ নেত্রকোণা কর্তৃক আয়োজিত “প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান  শনিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.)  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ  এবং  সভাপতিত্ব করেন  নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খন্দকার মুশফিকুর রহমান, জেলা প্রশাসক, নেত্রকোণা মহোদয়।
শুরুতেই ডিআইজি মহোদয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কাবাডি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন ঘোষনা করেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের উৎসাহ প্রদান করেন।
এসময় ডিআইজি মহোদয় আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলা উপভোগ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সামাজিক এবং ব্যক্তিগত জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন খেলাধুলার মাধ্যমে মানুষের মানসিক ও শারীরিক সুস্থতা এবং মনোবল বৃদ্ধি পায়। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রেখে এই টুর্ণামেণ্টের খেলোয়াড়গণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআইজি মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোনা, জনাব কানাই লাল সরকার; স্টাফ অফিসার টু ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, জনাব মো: পারভেজ আলম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং জেলা পুলিশ, নেত্রকোণার ঊর্ধ্বতন কর্মকর্তাগন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন