প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:১১ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‎ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুতঃ ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ‎

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
‎
‎রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে।
‎
‎ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী নামক এলাকায় পৌছলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রিলিফ ট্রেন যেতে দেরি হচ্ছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছালে উদ্ধার কাজ শুরু হবে।
‎
‎এ ঘটনায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাড়িয়ে আছে, দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়া নগর দাঁড়িয়ে আছে বলেও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন