প্রকাশের সময়: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ । ১:৪৩ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহের হালুয়াঘাটে মাছভর্তি মাহিন্দ্রা গাড়ি আটকে লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের হালুয়াঘাটে মাছভর্তি একটি মাহিন্দ্রা গাড়ি আটকে মাছ ও গাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইদ্রিস আলী গংদের বিরুদ্ধে। এ ঘটনায় হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ করেন রমজান আলী।

‎

‎অভিযোগে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে শাকুয়াই সোনাই বিল থেকে বিভিন্ন প্রজাতির আনুমানিক ১০ মণ চাষের মাছ, যার বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা, ধোবাউড়া বাজারে বিক্রির উদ্দেশ্যে একটি মাহিন্দ্রা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। মাছভর্তি গাড়িটি শাকুয়াই মোড়ের পাকা সড়কে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ইদ্রিস আলী, দুদু মিয়া ও লোকমানসহ আরও অজ্ঞাত কয়েকজন গাড়িটির গতিরোধ করেন। এ সময় তারা গাড়ির চালককে মারধর করে মাছসহ প্রায় ৩ লাখ টাকা মূল্যে

‎মাহিন্দ্রা গাড়িটি নিয়ে যান। তবে এবিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য জানা সম্ভব হয়নি।

‎

‎এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা’ ফেরদৌসের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি শুরুতে অভিযোগের বিষয়ে আমি অবগত না বললেও পরে বলেন দুই পক্ষকে ডেকেছি একপক্ষ আসলে আরেকপক্ষ আসেনা। মাছভর্তি মাহিন্দ্রা গাড়ীর কোথায় আছে জানতে চাইলে বলেন, যার গাড়ী তার কাছেই আছে, পরে আবার বলেন এসব আমি জানিনা।

‎

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন