প্রকাশের সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:৪৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‎ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন 

নিজস্ব প্রতিবেদক।।

‎ময়মনসিংহ সদর ৭নং চরনিলক্ষীয়া ইউনিয়ন রাজগঞ্জ সাহেব কাচারি বাজার এলাকায় শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে ৩য় মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজন করা হয়েছে।

‎

‎শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন অর্ণিবান স্পোর্টিং ক্লাব, মহজমপুর ও পুলিয়ামারী স্পোর্টিং ক্লাব।

‎

‎আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান রাসেল এবং সঞ্চালনা করেন নোমান ইবনে লতিফ।

‎

‎প্রধান অতিথির বক্তব্যে বিশেষ সমাজসেবিকা সুমনা ইসলাম বলেন:আমাদের সন্তানরা আজ মোবাইল ও প্রযুক্তিতে বেশি আসক্ত হয়ে পড়ছে।তাই পড়াশোনার পাশাপাশি তাদের অবশ্যই খেলার মাঠে মনোযোগী করতে হবে।খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।খেলায় হার মানেই জীবনে পরাজয় নয়—পরাজয় থেকেই ঘুরে দাঁড়ানোর শিক্ষা পাওয়া যায়।তাই শিশুদের মাঠমুখী করে সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

‎‎বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ বলেন:প্রতিবছরের মতো এবারও সুন্দর খেলাধুলার আয়োজন করা হয়েছে।খেলাধুলা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে,এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আয়োজকদের প্রতি আহ্বান, ভবিষ্যতে আরও বেশি খেলাধুলার আয়োজন করুন।সুন্দর এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।

‎খেলা শেষে প্রধান অতিথি ও সভাপতি খেলোয়াড়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

‎এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সদস্য আব্দুস সালাম ও ইউনিয়ন বিএনপি নেতা মহসিন আলম।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন