প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ । ৮:৩৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

নিজস্ব প্রতিবেদক।।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত হাসান বাবু ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েত প্রবাসী শাহজাহান মিয়ার ছেলে।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে নিহত জাহাঙ্গীরের ফুফা জায়েদুর রহমান সুমন সৌদিতে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সৌদি আরব সময় রাত ১২ টার দিকে জেদ্দা শহরের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
নিহত জাহাঙ্গীরের ফুফা জায়েদুর রহমান সুমন বলেন, জাহাঙ্গীর ১ বছর আগে উন্নত জীবনের আশা সৌদি আরব  যান। সে সৌদি আরবের জেদ্দা শহরে বসবাস করে সেখানে একটি কোম্পানির চাকরি করতেন। শনিবার রাতে অফিস থেকে ফিরে বাসায় এসে আবার  প্রয়োজনীয় জিনিস কিনতে স্থানীয় একটি দোকান যাওয়ার পথে সৌদি আরব সময় ১২টার দিকে জেদ্দার এক যুবক জেদ্দা সড়কে কার রেসিং করার সময় জাহাঙ্গীরকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে সৌদি আরবের পুলিশ মরদেহটি উদ্ধার করে স্থানীয় একটি  হাসপাতালের হিমঘরে রাখে।
তিনি বলেন, সে ১১ মাস বয়সী এক ছেলে সন্তানের জনক ও তার স্ত্রী রয়েছে। জাহাঙ্গীরের তিন বোন ও এক ভাই রয়েছে। বাবা কুয়েত প্রবাসী। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন