প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ । ৬:১৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১টি আগ্নেয়াস্ত্র, ১টি খালি ম্যাগাজিন এবং ৯ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের জোনাল টিম কর্তৃক পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি আগ্নেয়াস্ত্র, ১টি খালি ম্যাগাজিন এবং ৯ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে গেন্ডারিয়া থানাধীন ঘুন্টিঘর এলাকার রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীত পাশে রেললাইনের পাশের একটি ড্রেন থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন