প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ । ১১:১৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর উত্তরায় ডিএল ফিলিং স্টেশনের এক কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ডাকাতির ঘটনায় ব্যবহৃত পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ডিবি উত্তরা বিভাগ।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, ডাকাতির ঘটনায় গ্রেফতার সাগর বাড়ৈ (৪০)-কে রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিবি উত্তরা বিভাগের একটি দল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় খিলগাঁও থানাধীন নন্দীপাড়া এলাকার হাফিজ উদ্দিন মাস্টার রোডের একটি ভবনের গ্যারেজে অভিযান পরিচালনা করে মোটরসাইকেলটি উদ্ধার করে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির।

তিনি আরও বলেন, উত্তরার চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাটি ডিবি শুরু থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাগর বাড়ৈসহ পাঁচজনকে চারটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের বেশ কিছু টাকা ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন