প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ১১:২২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

লাল গোলাপে নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্মকর্তা এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করেন।

ফল ঘোষণার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিইসির ঘোষিত ফল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় জোটের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে ছয়জন ভোটদানে বিরত ছিলেন।

দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার দুপুর ২টার পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টায় শেষ হয় ভোটগ্রহণ। এরপর ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন