প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ৪:১৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তরা পূর্ব থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ বছর ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। কাজী শামসুর রহমান (৩৫) ও ২। সাবানা আক্তার জুনি (৩০)।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় উত্তরা ৬ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি কাজী শামসুর রহমান এবং ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবানা আক্তার জুনি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন