প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ১:২৯ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স অনুষ্ঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।

নেত্রকোনার দুর্গাপুরে ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেডের আয়োজনে ১১৫জন হোমিওপ্যাথি চিকিৎসকের অংশগ্রহণে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দুর্গাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার ১১৫ জন হোমিওপ্যাথি চিকিৎসক অংশগ্রহণ করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজার (সেলস) তৌহিদুর রহমান খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ ছামী, এম.ফার্ম, সিনিয়র এঙ্িিকউটিভ, এসএমডি এবং ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, বিএইচএমএস (ঢাবি), সিনিয়র এঙ্িিকউটিভ, এসএমডি। সেমিনারে বক্তারা হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি, ঔষধের ব্যবহার ও চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি রোগ নির্ণয়, চিকিৎসা ব্যবস্থাপনা এবং হোমিওপ্যাথিক ঔষধের বিভিন্ন বিষয় নিয়ে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকদের পক্ষ থেকে স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক কামরুল ইসলাম বলেন, “এই সেমিনারের মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসাবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হয়েছে। এ ধরনের আয়োজন চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন