শেরপুর জেলার শ্রীবরর্দী সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবির টহল দল আজ ১৬ আগস্ট ভোরে বৈষনবপাড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৫৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ২,২৯,৫০০/- (দুই লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত) টাকা। উক্ত মাদক পাচারের সাথে সম্পৃক্ত ০৪ জন পলাতক আসামী রয়েছে। পলাতক আসামীদের বিরুদ্ধে শেরপুর জেলার শ্রীবরর্দী থানায় মামলা দায়ের পর আটককৃত মদ পুলিশের নিকট হস্তান্তর করা হবে। বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি।।