সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নে রাজগঞ্জ সাহেব কাচারি বাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মহানগর যুবদলের আয়োজনে যুবদল নেতা মাহমুদুল হাসান রাসেলের সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ।
এসময় বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, মহসিন আলম, যুবদল নেতা উজ্জ্বল আকন্দ, নোমান ইবনে লতিব, মমিনুল ইসলাম জুয়েলসহ ময়মনসিংহ মহানগর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক।।