ময়মনসিংহে ফুলবাড়ি উপজেলার পৌরসভার ৯ টি ওয়ার্ডের ইম্প্যাক্ট প্লাস২ শতাধিক সদস্যদের নিয়ে বাল্য বিবাহ শিশুশ্রমও ঝড়ে পড়া মুক্ত ঘোষণা করার লক্ষে আলোচনা সভা বুধবার ১২ আগষ্ট পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ধর্মীয় নেতৃবৃন্দ কমিটির সভাপতি হযরত আলী। বাল্য বিবাহ শিশুশ্রমও ঝড়ে পড়া মুক্ত ঘোষণা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন পারভীন।
আলোচনা সভায় ইম্প্যাক্ট প্লাস কমিটির সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ দেলোয়ার হোসেন মোহাম্মদ আজিজুর রহমান ফরিদা আক্তার প্রমুখ।বিশেষ অতিথি বক্তব্যে রাখেন ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাংসাম।
প্রধান অতিথি বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন পারভীন বলেন,শিশু কিশোর দের নিয়মিত বিদ্যালয় যেতে হরে।সময় মত বাড়িতে ফিরতে হবে।রাস্থায় একা চলা যাবে না,মা- বাবার কথা মত চলতে হবে।
তিনি আরও বলেন লেখা পড়ার পাশাপাশি মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের বিভিন্ন প্রশিক্ষণ সেলাই বিউটিফিকেশন,হস্ত শিল্প, কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করার পরামর্শ দেন এবং আশ্বাস প্রদান করেন।বিশেষ অতিথি বক্তব্যে রাখেন ফুলবাড়িয়া এপি ওয়াল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাংসাম বলেন বাল্য বিবাহ সামাজিক ব্যাধি, নিজ দায়িত্ব থেকে সচেতন হলেই প্রতিরোধ করা সম্ভব।

মো.হেলাল উদ্দিন উজ্জ্বল ফুলবাড়িয়া(ময়মনসিংহ)।।