স্টাফ রিপোর্টার ||
রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকা থেকে বনানী থানার একটি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতের নাম- মোঃ আরিফ হোসেন মোল্লা (৩৬)।
সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) দুপুর আনুমানিক ০২:৩০ ঘটিকায় সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরএন্ডডি) বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে বনানী থানার একটি হত্যা মামলার প্রধান আসামি আরিফ হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ।
