প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ । ৬:২৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আব্দুর রাজ্জাক মিলনের সমর্থনে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

আসন্ন ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মো: আবদুর রাজ্জাক মিলন। মাদকমুক্ত, জুয়ামুক্ত, সন্ত্রাসমুক্ত ও পরিচ্ছন্ন-পরিকল্পিত ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।

এ উপলক্ষে ৩১ জুলাই (শুক্রবার) বিকালে ভাবখালী বাজারে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​ভাবখালী পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে ও ভাবখালী ইউনিয়ন শ্রমিকদল সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানের শুরুতে মুফতি নুরুদ্দীন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। আলোচনা পর্ব শেষে এলাকার সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন ভাবখালী পুরাতন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোবারক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য নাজমুল হক মাসুদ ভাবখালী ইউনিয়ন যুবদল নেতা মোঃ খোকন সরকার, ৯নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রিমেল, ভাবখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাজিব মিয়া, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সমাজ সেবা ও কর্মপরিকল্পনা বিষয়ক সম্পাদক সিয়াম আহামেদ, ভাবখালী ইউনিয়ন জাসাস সভাপতি নুরুজ্জামান পারভেজ, ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাগর মিয়া প্রমুখ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন