প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ । ৮:০০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮১হাজার ৫০০ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার গজনী সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির ২৪ ঘণ্টা টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন