জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সবুজ ও পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” স্লোগানকে সামনে রেখে ২১ জুলাই ২০২৬ তারিখে নগরীর নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অভিভাবক সমাবেশে অংশগ্রহন করে পরবর্তীতে শিক্ষক এবং কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এর মাধ্যমে Clean Sunday কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিদ্যালয় পরিচ্ছন্নতা রাখতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। পরিচ্ছন্ন পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় এই ধারা সর্বদা অব্যাহত থাকবে।
আপনার সচেতনতাই আগামী প্রজন্মের সুস্থতা; আসুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি ; রোগমুক্ত ও সুন্দর সমাজ গড়ি।

সেলিম মিয়া।।