প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬ । ৯:৫৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ৪৯

সেলিম মিয়া।।

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৯ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৭ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬২ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৪ জন, উত্তরা বিভাগ ৪৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে মোট ১২ হাজার ৮৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ১০০ বোতল এস্কাফ (eskuf) সিরাফ ও নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন