প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ৭:৫৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

রাজধানীর উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ তাহিন (২৫) ২। মোঃ শাজাহান আকন্দ (৩৫) ৩। মোঃ তুহিন হোসেন (১৯) ৪। মোঃ সায়িম হোসেন (১৯) ৫। ইমন (২৮) ৬। রকিবুল ইসলাম পবন (২৮) ৭। মোঃ হৃদয় মিয়া (২৪) ৮। রহমত ‍উল্লাহ (২৪) ৯। মোঃ জয় (১৯) ১০। মোঃ ফরহাদ হোসেন (১৯) ১১। মোঃ টিটু মিয়া (১৯) ১২। মোঃ মামুন (১৯) ১৩। মোঃ হাসান (২৫) ১৪। মোঃ বিপ্লব (১৯) ও ১৫। মোঃ বাহার উদ্দিন (২৬)।

অপরদিকে তুরাগ থানা সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ বকুল মিয়া (২৪) ২। মোঃ নুরুজ্জামান (২৩) ৩। মোঃ আনিছুর রহমান (৩০) ৪। মামুনুর রশিদ (৪০) ৫। মোঃ হোসেন (২৮) ৬। সোহরাব (২৫) ৭। মোঃ হৃদয় (২৩) ৮। মোঃ আল-আমিন (৩২) ৯। সোহেল আহম্মোদ (৪১) ১০। নিজাম উদ্দিন খোকন (৪০) ও ১১। আব্দুল ওয়াহাব (৪০)।

বংশাল থানা সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) বংশাল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শামসু (৪৫) ২। মোঃ আবুল হোসেন (৭০) ৩। সাদেকুর রহমান (৫০) ৪। মোঃ রায়হান ইসলাম সেজান ৫। মোঃ সুমন (৪৮) ৬। মোঃ রুবেল (৩৮) ও ৭। মাহাবুব হাসান সুজাল (২১)।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন