প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ১:১০ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক।।

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাক থেকে মো. আজিজুল হক (৫০) নামেরে এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে থানার ব্যারাকে তার কক্ষে গিয়ে বিছানায় তাকে মৃত অবস্থায় পান।

নিহত মো. আজিজুল হক দুই মাস আগে রাঙামাটি জেলার কাউখালী থানা থেকে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় যোগদান করেন। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে।
লোহাগাড়া থানা সূত্রে জানায়, মো. আজিজুল হকের চাকরিজীবনের বয়স ছিল প্রায় ৩২ বছর। তার দুই স্ত্রী, প্রথম সংসারের এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারেও এক ছেলে সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী জেসমিন বেগম বলেন, ‘আমাকে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে আমার স্বামী আজিজুল হকের মৃত্যু হয়েছে। চার দিন ধরে তিনি বুকে ব্যথা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।’

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। লোহাগাড়া থানায় তার প্রথম জানাজা হবে। এরপর চট্টগ্রাম পুলিশ লাইনসে দ্বিতীয় জানাজা হবে। পরবর্তী সময়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন